• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণ: দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২১, ০৩:০০ পূর্বাহ্ণ
সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটার বিস্ফোরণ: দগ্ধ ৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ গ্যাস লাইটার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে নগরীর বাকলিয়ায় থানাধীন ভড়াপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- প্রদীপ দাশ (৫২), মধু সুদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকেজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাকলিয়ায় থানাধীন ভড়াপুকুরপাড় এলাকায় আবদুল হামিদ মিয়া বাসায় গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ওই কক্ষে আগুন ধরে যায়। এসময় ওই কক্ষের পাঁচজন দগ্ধ হন।

পরে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।