• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে পানিতে ডুবে দুইবোনের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৬, ২০২১, ০১:৩১ পূর্বাহ্ণ
গৌরনদীতে পানিতে ডুবে দুইবোনের মর্মান্তিক মৃত্যু

গৌরনদী প্রতিনিধি : ঢাকা থেকে ঈদ উপলক্ষে দাদার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে স্কুল ছাত্রী দুই বোন মারা গেছে। শনিবার দিবাগত রাত নয়টার দিকে বাড়ির লোকজনে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই বোনের মরদেহ উদ্ধার করেছেন।

হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার হরিসেনা গ্রামে।

নিহতদের পরিবারের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ মিলন খলিফা জানান, ওই মহল্লার বাসিন্দা ইদ্রিস সরদারের পুত্র ব্যবসায়ী মিলন সরদারের দুই কন্যা গত ১৫দিন পূর্বে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন।

শনিবার বিকেলে মিলনের সপ্তম শ্রেনীতে পড়ুয়া কন্যা আফসানা আক্তার (১৪) ও প্রথম শ্রেনীতে পড়ুয়া কন্যা জান্নাত (৮) সবার অজান্তে প্রতিবেশী ফুফুর বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুজির পর দিবাগত রাত নয়টার দিকে পরিবারের সদস্যরা পুকুর থেকে ডুবন্ত অবস্থায় দুইবোনের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।