সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ মুঠোফোনে তার বক্তব্যে বলেন, পদে পদে শত বাঁধা, মৃত্যুভয় উপেক্ষা করে নির্ভীক পিতার মতো স্বদেশে ফিরেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে পূর্ণতা পেয়েছে প্রিয় স্বদেশ। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রক্ষা করতে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে সামরিকতন্ত্রের বুটে পৃষ্ঠাকারী জিয়াউর রহমানের অপপ্রচার, হত্যার হুমকি উপেক্ষা করে ৬ বছর প্রবাস জীবন কাঁটিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৮১ সনের ১৭ মে স্বদেশে ফিরেছিলেন শেখ হাসিনা। এসময় সাংসদ পংকজ নাথ গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টেনু, মোস্তাফিজুর রহমান রিপন, প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ দপ্তর সম্পাদক অজয় গুহ, কোষাধ্যক্ষ আজম মুন্সি, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জাকির কাজী, উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।