নিজস্ব প্রতিবেদক
Sustainable Urban Environmental Management (SUEM) এর ভার্টিকাল গার্ডেনিং বা সমান্তরাল বাগান সম্পর্কিত প্রথম প্রশিক্ষণ ” ইয়ুথ ডেভলপমেন্ট ট্রেনিং অন ভার্টিকাল গার্ডেনিং” অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রাত ৮ টায় বরিশালের ৩০ জন ইয়ুথ কে নিয়ে
ভার্চুয়াল প্লাটফর্ম জুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় এর কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ এর উপরি শিক্ষক আসিফ চৌধুরী । উক্ত ট্রেনিংয়ে তিনি এসডিজি-১৩,আপদ, ক্ষতিগ্রস্থতা, গাছের প্রয়োজনীয়তা, ভার্টিকেল গার্ডেনিং এবং জৈব সার তৈরিসহ বিভিন্ন বিষয় আলোচনা করেন। এছাড়া অপ্রয়োজনীয় বর্জ্য পূণর্ব্যবহার করে প্রকৃতির উন্নয়ন সাধন সম্পর্কিত আলোচনা করেন।

Sustainable Urban Environmental Management (SUEM) প্রজেক্ট লিডার আওলাদ হোসেন বলেন, আমাদের জলবায়ু হুমকির মুখে। গাছ লাগানোর বিকল্প নেই। কিন্তু শহরে জায়গা কম থাকায় আমরা তেমন গাছ লাগাতে পারি না। তবে এই ভার্টিকাল গার্ডেনিং এর মাধ্যমে স্বল্প জায়গায় আমরা বাগান তৈরি করতে পারি। যা আমাদের পরিবেশের অক্সিজেন সরবারাহের বড় একটা খাত হয়ে উঠবে।
প্রজেক্ট কো-লিডার কাজী হাফিজুর রহমান বলেন, ভার্টিকাল গার্ডেনিং আমাদের শহরের উন্নয়নকে টেকসই উন্নয়নে পরিণত করতে সক্ষম। আমাদের আশাপাশে থাকা প্লাস্টিকের বোতল অথবা অপ্রয়োজনীয় বর্জ্য এবং পচ্য বর্জ্য ব্যবহার করেই আমরা খুব সহজেই বাড়ির আঙিনায়, ছাদে অথবা বেলকুনিতে এ বাগান তৈরি করতে পারি।