• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় খাল দখল করে দোকান নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় খাল দখল করে দোকান নির্মাণ

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজার সংলগ্ন খাল দখল করে দোকান নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত বাশাইল বাজার সংলগ্ন বাশাইল-বাট্রা খাল দখল করে দোকান নির্মান কাজ চালিয়ে আসছে স্থানীয় কবির সরদার নামের এক ব্যক্তি। সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মান বন্ধের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।