• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটায় আবাসিক হোটেলে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ
কুয়াকাটায় আবাসিক হোটেলে জরিমানা

হোসাইন আমির (পটুয়াখালী) প্রতিনিধি: পযর্টন নগরী কুয়াকাটায় লকডাউনের মধ্যে আবাসিক হোটেল খোলা রাখার অভিযোগে ৪ টি প্রতিষ্ঠানে ৩৯ হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সোমবার রাতে (১৭ মে) এ জরিমানা করেন কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল।
জানা গেছে, হোটেল সি-কুইন এর মালিককে পাঁচ হাজার, হোটেল রিসমন লিঃ এর মালিকে ২৫ হাজার ও রুম ব্যাবহার কারী উজিরপুরের বাসিন্ধা মো.শহিদুল ইসলামকে চারশত,হোটেল নিউ প্যালেস এর মালিককে ছয় হাজার, হোটেল নিউ সিলভার ক্রাউন এর মালিককে তিন হাজার টাকা জরিমানা করেছেন।