• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র আহত

গৌরনদী প্রতিনিধি ॥ তুচ্ছ ঘটনার জেরধরে হামলা চালিয়ে পিতা-পুত্রকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা এগারটার দিকে বরিশালের গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই মহল্লার বাসিন্দা ইউসুফ বেপারীর পুত্র মোস্তফা বেপারী জানান, মঙ্গলবার বেলা এগারটার দিকে নিজেদের বসতঘরের সামনে বোরো ধানের শুকনো কুটো স্তুপ করছিলেন। স্তুপকৃত কুটো রাখার জায়গাকে বাড়িতের ঢোকার পথ দাবী করে বাঁধা দেয় একই বাড়ির ইউনুছ বেপারীর পুত্র প্রিন্স বেপারী ও পাভেল বেপারী। এসময় উভয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হলে তাকে (মোস্তফা) ও তার পিতা ইউসুফ বেপারীকে পিটিয়ে আহত করে প্রিন্স ও তার সহদর পাভেল। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ওই দুই সহদর।