• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে স্কুল ছাত্রীকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৮, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে স্কুল ছাত্রীকে অপহরণ

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার নন্দনপট্টি গ্রাম থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
অপহৃতা স্কুল ছাত্রীর পিতা জানান, রবিবার (১৬ মে) দুপুরে বসতঘরের মধ্যে একা পেয়ে তার স্কুল পড়ুয়া কন্যাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী বেজগাতী গ্রামের রাজ্জাক সরদারের পুত্র তুহিন সরদার ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি (রাজ্জাক) গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও উল্লেখ করেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, ওই ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।