• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা এবং গ্রেফতারের প্রতিবাদে বামনায় মানববন্ধন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৯, ২০২১, ১৪:৩৮ অপরাহ্ণ
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা এবং গ্রেফতারের প্রতিবাদে বামনায় মানববন্ধন।

বামনা (বরগুনা) সংবাদদাতা:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্হা এবং গ্রেফতারের প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনার বামনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ ছাত্র মৈত্রীর উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টি বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোতোষ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি ও সাগরকুল পত্রিকার সম্পাদক নেসার উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, ফারুক আহমেদ আকন সাবেক চেয়ারম্যান বি আর ডি বি প্রমূখ।