• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ফিলিস্তিনদের উপর হামলা-গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২০, ২০২১, ০৮:৫৬ পূর্বাহ্ণ
ভোলায় ফিলিস্তিনদের উপর হামলা-গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা

ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সদর

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলায় ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক হামলা ও গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা জেলায় চরফ্যাশন উপজেলায় নিজ অফিস কার্যলয়ে ফিলিস্তিনে মুসলমানদের উপরে ইসরায়েল কর্তৃক হামলা ও গণহত্যার প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের ভোলা জেলা শাখার সভাপতি ও করিমজান মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃআব্দুল খালেক।প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোবাশ্বিরুল হক নাঈম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরায়েল যে ভাবে গণহত্যা করেছে তা কোনো ভাবে মেনে নেয় যায় না। তিনি আরো বলেন এই মূহুর্তে তাদের পাশে দাঁড়ানো হলো প্রথম কাজ এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের ভোলা জেলা শাখার সকল সদস্য ও প্রত্যেক মাদ্রাসার শিক্ষক যেন অর্থনৈতিক ভাবে সহযোগিতা করে সে জন্য সকলকে প্রতি আহ্বান রইলো ।উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক কামরুজ্জামান।