• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গণমাধ্যমের কন্ঠ রোধ সহজ নয়-ইলিয়াস খান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২০, ২০২১, ১৩:০৯ অপরাহ্ণ
গণমাধ্যমের কন্ঠ রোধ সহজ নয়-ইলিয়াস খান

বেতাগী প্রতিনিধিঃ
প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও নির্যাতনের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার, মুক্তি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার (২০ মে) সকাল সারে ১১ টায় মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে বিষখালী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। এ সময় তিনি মানববন্ধনে অংশ গ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে কথনো গণমাধ্যমের কন্ঠ রোধ করা যাবেনা। অতীতেও কারও সম্ভব হয়নি। এখনো তা সম্ভবপর নয়। যদি তা কেউ ভেবে থকেন তাকেই চরম খেসারত দিতে হবে। এ সময় তিনি আর্ন্তজাতিক পুরস্কার প্রাপ্ত বাংলাদেশী এই নারী সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন। মফস্বল সাংবাদিক ফোরামের আন্তর্জার্তিক বিষয়ক সম্পাদক এমডি রিয়াজ হোসেন সভাপতিত্বে এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন ,বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাপ্তাহিক বিষখালী পত্রিকার সম্পাদক আব্দুস সালাম সিদ্দীকী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, সাংবাদিক প্রভাষক আবুল বাসার খান ও সাংবাদিক প্রভাষক মো: শাহাদাত হোসেন। মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ উপজেলা সম্পাদক অলি আহম্মেদের সঞ্চালনায় এর সাথে একাত্মতা প্রকাশ করে আলোচনায় অংশ গ্রহণ করেন, মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি বিশিস্ট লেখক অধ্যক্ষ হমায়ূন কবির হিরু।