বরিশাল ব্যুরো
বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা, মেলা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জর্ডন রোডে সকাল সাড়ে ৯টায় বরিশাল কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বরিশাল বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মহসিন, শেবাচিম হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনী) ডা. হাওয়া আক্তার জাহান, বরিশাল সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোফাজ্জল মনোয়ার ও স্বরূপকাঠীর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ, কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল পরিচালক ফয়সাল মাহমুদ।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে মেডিটেশন মেলা, কোয়ান্টামের বিভিন্ন প্রকাশনা প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করে প্রতিষ্ঠানটি। এসময় আগত দর্শনার্থীদের দেশীয় শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। ##