নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার-এর পিতা মোঃ মমিন উদ্দিন সিকদার (১০০) শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না.. রাজেউন)। নগরীর রুপাতলীস্থ নিজ বাসভবনে বিকেলে সাড়ে ৪টায় তিনি শেষ নি:স্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর সাগরদী আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা শেষে নগরীর ২৫নং ওয়ার্ড রুপাতলীস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
এদিকে বিএনপি নেতা জিয়া’র পিতার ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নগর সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, নগর বিএনপির সহসভাপতি আব্বাস উদ্দিন বাবলা ও সৈয়দ হাসান, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন ও সৈয়দ আকবার প্রমুখ।