• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের ৩দিন পর কলেজের অফিস সহায়কের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২১, ০৯:২৪ পূর্বাহ্ণ
নিখোঁজের ৩দিন পর কলেজের অফিস সহায়কের লাশ উদ্ধার

মাসুদ রেজা ফয়সাল, বামনা (বরগুনা)প্রতিনিধি

নিখোজের তিনদিন পর বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা কলেজের অফিস সহকারী (ক্লার্ক) গোলাম মোস্তফার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২১ মে) সকাল ৯টার দিকে বামনা থানা পুলিশ এ লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন তার ভাগিনা মিজানুর রহমানকে আটক করেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আবদুর রহিম জোমাদ্দারের ছেলে গোলাম মোস্তফা (৫৭) কে ডৌয়াতলা চৌকিদার বাড়ীর পেছনের নালাখালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে খাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল করে। ময়নাতদন্তের জন্য বরগুনা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরাতল রিপোর্টে তার মাথায় একাধিক কোপের চিন্হ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাতসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাগিনা মিজানুর রহমানকে আটক করা হয়েছে।