• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব যুবককে নির্মমভাবে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২১, ০৬:৫৩ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় কিশোর গ্যাংয়ের তাণ্ডব যুবককে নির্মমভাবে হত্যার চেষ্টা!

বানারীপাড়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে।
সিনিয়ার জুনিয়ার কে কেন্দ্র করে লিমন নামে এক যুবককে নির্মমভাবে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া যায়। এমনকি ওই যুবককে গুরুতর আহত করে চিকিৎসাসেবায় বিঘ্ন ঘটায়।
পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাতটায উপজেলার গাভা নরেরকাঠি মধ্যভূমি এলাকার এ ঘটনা ঘটে।
আহত লিমন ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে।

বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক ওসমান গনি জানান, সিনিয়র জুনিয়র নিয়ে নাম ধরে ডাকা কে কেন্দ্র করে লিমন নামে একজনকে হামলা চালায় কিছু জুনিয়র ছেলেরা। পরে হামলা করে সবাই চলে গেলে এদের মধ্যে শান্ত কুণ্ড নামে এক হামলা কারী কে স্থানীয়রা আটক করে।
শান্ত বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডের ছেলে। থানা পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বে আটক শান্ত কে ওই গ্রুপের লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়।

আহত লিমন জানান, গত বুধবার বিকেলে গাভা বধ্যভূমি এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার কালু ও তার সহযোগী শান্ত, শাকিবসহ কয়েকজন লিমনকে নাম ধরে ডাকে। লিমন ওদের সিনিয়র হওয়ায়- নাম ধরে ডাকার প্রতিবাদ করে।
এটাকে কেন্দ্র করে পরের দিন বৃহস্পতিবার রাত সাতটায় কিশোর গ্যাং লিডার কালু, শান্ত, শাকিব, পুণ্য,সহ অর্ধশতাধিক সদস্যরা হত্যার চেষ্টায় লিমনের উপরে নির্মমভাবে হামলা চালায়।
পরে এলাকাবাসী জানতে পেরে কিশোর গ্যাংয়ের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এদের মধ্যে কিশোর গ্যাং সদস্য শান্তকে এলাকাবাসী আটক করে।
আটকের এক ঘন্টা পর দ্বিতীয় দফায় কিশোর গ্যাং সদস্যরা তাণ্ডব চালিয়ে শান্ত কে ছাড়িয়ে নিয়ে যায়।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, হামলার ঘটনা শুনেছি অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।