• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাজাপুরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, নদী তীরে কাদছে স্বজনরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২১, ২০২১, ০৮:০৪ পূর্বাহ্ণ
রাজাপুরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, নদী তীরে কাদছে স্বজনরা

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে জাল দিয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে মো. মিরাজ মোল্লা (২০) নামে এক জেলে দুদিন ধরে নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে মঠবাড়ি ইউনিয়নের পুকুরিজানা এলাকার বিষখালী নদীতে এ ঘটনা ঘটে। বিকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। নিখোঁজ মিরাজ ঐ এলাকার মৃত আব্দুল হাই মোল্লার ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানায়, সকালে মিরাজ তার প্রতিবেশী ১২ বছর বয়সী রুমানকে নিয়ে বিষখালী নদীতে মাছ শিকার করতে যায়। মাছ শিকার শেষে দুপুরে ফিরে আসার সময় শেষ বারের মতো নদীতে জাল মারতে গিয়ে নদীতে পরে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মিরাজকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।