• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে কবরস্থান কেটে পাউবো’র বেরিবাঁধ নির্মাণ!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২১, ০৫:১১ পূর্বাহ্ণ
দুমকিতে কবরস্থান কেটে পাউবো’র বেরিবাঁধ নির্মাণ!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে কবস্থানের মাটি কেটে পাউবো’র বেরিবাঁধ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অমতে ঠিকাদারের লোকজন রাতের আঁধারে স্কাভেটর দিয়ে একটি কবস্থানের অন্তত: ৪/৫ফুট গভীরতায় মাটি কেটে বেরিবাঁধ নির্মাণের ঘটনায় চরম জনঅসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, পাউবো’র মুরাদিয়া-কলাগাছিয়া পোল্ডারের উত্তর মুরাদিয়া গ্রামের ইউসুব মোল্লার বাড়ির পারিবারিক গোরেস্থানের অন্তত: ১০/১২টি কবরসহ ৪/৫ফুট গভীরতায় মাটি কেটে বেরিবাঁধ নির্মাণ করছে কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদার। ওই বাড়িসহ একাবাসির আপত্তি অগ্রাহ্য করে চরম খামখেয়ালীপনার আশ্রয়ে গভীর রাতে স্ক্যাভেটর মেশিন দিয়ে বাগানের গাছপালা ও কবরস্থানের মাটি কেটে বেরিবাঁধ নির্মাণ করছে। এতে ক্ষতিগ্রস্থ পরিবারসহ সাধারণ মানুষ ক্ষব্ধ হয়ে ওঠেছে। উত্তর মুরাদিয়া গ্রামের বাসিন্দা মন্নান মোল্লার ছেলে মো: রবিউল মোল্লা অভিযোগ করে জানান, ঠিকাদারের দায়িত্বরত লোকেরা আমাদের আপত্তি আমলে না নিয়ে রাতের আধারে জোড়পূর্বক পারিবারিক কবরস্থানের মাটি কেটে ওয়াপদা বেরিবাঁধ নির্মাণের কাজ করেছে। তিনি আরও বলেন, বেরিবাঁধ আমরা চাই-তবে মানবিক বিবেচনায় করস্থান রক্ষা করে পাশর্^বর্তি স্থানের মাটি নিলে কারো আপত্তি ছিল ন…