মাসুদ রেজা ফয়সাল, বামনা, বরগুনা।
বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের কোষাধ্যক্ষ মো. গোলাম মোস্তফাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদ, প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ২২ মে শনিবার সকাল ১০টায় মানববন্ধন করেছে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা। মানববন্ধনে উপজেলা ও জেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা অংশ গ্রহন করে।
এসময় বক্তব্য দেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, ভার্চুয়ালে যুক্ত হন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন খান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামরুল ইসলাম নিজাম মৃধা, বাংলাদেশ শিক্ষক সমিতি বরগুনা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ জিয়াউল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল হক খান, বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান খান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দুর্বৃত্ত্বদের হাতে চরম নির্মমতার শিকার গোলাম মোস্তফা কলেজের একজন নিষ্ঠাবান কর্মচারী ছিলেন, তাকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।