• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সাংবাদিক মিজান ও সবুজের মাতা’র ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২১, ১১:৫৯ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় সাংবাদিক মিজান ও সবুজের মাতা’র ইন্তেকাল

বানারীপাড়া প্রতিনিধি
বানারীপাড়ায় দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস.মিজানুল ইসলাম ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার (বরিশাল অফিস) মঈনুল ইসলাম সবুজের মা মোসাম্মৎ নুরজাহান বেগম (৬৯) শনিবার সকাল ২.৪০ মিনিটের সময় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন সকাল ১০টায় পৌরসভার ২নং ওয়ার্ডের নিজ বাড়ির সামনে ও বেলা ২টায় দিদিহার গ্রামের ওলিয়ারবাড়ি জানাজা শেষে পারিবাকির কবরস্থানে স্বামী মরহুম আব্দুল মন্নানের পাশে তার লাশ দাফন করা হয়। এসময় বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।