পটুয়াখালী প্রতিনিধি:
‘রোজিনা হোক শক্তি, রোজিনা হোক আলো’ এই শ্লোগানে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন হয়েছে। শনিবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে প্রজ্বলন কর্মসূচীতে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তাকারীদের বিচার দাবি জানানো হয়েছে। প্রথম আলো,পটুয়াখালীর বন্ধুসভার উদ্যোগে এ কর্মসূচীতে অংশ নেন গণমাধ্যমকর্মী,রাজনৈতিক ও সামাজিক সংগঠন গুলো।
বন্ধুসভার সভাপতি জাহিদা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স, একেএম কলেজের সাবেক প্রভাষক অশোক কুমার দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস প্রমূখ।
কর্মসূচীতে বক্তারা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সকল কর্মকার্তা রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। বক্তরা, আরও বলেন-দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে এবং রোববারের মধ্যে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দেয়া হয় গনমাধ্যমকর্মীরা কঠোর কর্মসূচি গ্রহন করবে বলে ঘোষনা দেওয়া হয়।