• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় পাঁচ লাখ রেণু জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২১, ১২:৫০ অপরাহ্ণ
দশমিনায় পাঁচ লাখ রেণু জব্দ

স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় পাচারকালে পাঁচ লাখ চিংড়ি রেণু
জব্দ করা হয়েছে।
গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুখ
আহম্মেদের নেতৃত্বে শনিবার ভোর রাতে দশমিনা উপজেলার
আরজবেগী বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে পাঁচ
লাখ রেণু জব্দ করা হয়। রেণুর বাজার মূল্য ১০ লাখ টাকা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ
উপজেলা সদরের আরজবেগী বাজার এলাকায় অভিযান চালিয়ে
শনিবার ভোর রাতে পাচারকালে পাঁচ লাখ রেণু জব্দ ও
মোস্তাকিম মোল্লা (৪০) নামে এক ট্রাকচালককে
ট্রাকসহ আটক করে।
পরে রোববার ভোরে ভ্রাম্যমাণ আদালতে দশমিনা উপজেলা
নির্বাহী অফিসার মো. আল-আমিন ওই ট্রাকচালককে
পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত চিংড়ির
রেণুগুলো উপজেলার আউলিয়াপুর এলাকার তেঁতুলিয়া নদীতে
অবমুক্ত করা হয়।
দশমিনা থানার ওসি মো. জসিম সাংবাদিকদের বলেন,
জব্দকৃত চিংড়ির রেণুগুলো গলাচিপা সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার ফারুখ আহম্মেদ ও দশমিনা উপজেলা
নির্বাহী অফিসার মো. আল-আমিনের উপস্থিতিতে
অবমুক্ত করা হয়েছে। পাচারকাজে ব্যবহার করা ট্রাকটি জব্দ
করা হয়েছে।###