• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সরকারি নির্দেশনা না মানায় ২২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২১, ০৯:৩১ পূর্বাহ্ণ
গৌরনদীতে সরকারি নির্দেশনা না মানায় ২২ হাজার টাকা জরিমানা

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নির্ধারিত ভাড়া সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে চারটি যাত্রীবাহি বাস ও দুইটি মাইক্রোবাসের চালক ও সুপারভাইজারকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানা এসআই নাসির উদ্দিন ও হাইওয়ে থানার এএসআই মোঃ মামুনসহ অন্যান্যরা।