চরফ্যাশন ( ভোলা)প্রতিনিধি ॥
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনার ৪ হাজার ভ্যাকসিন ফেরত দেয়া হয়েছে। প্রথম ডোজ ৮হাজার ৬শ‘জনকে ভ্যাকসিন দেয়া হয়েছিল। দ্বিতীয় ডোজ ৫ হাজার জনকে পুঁশ করার পর ৩ হাজার ৬শ‘জন ২য় ডোজ নিতে আসে নাই, তাই ৪ হাজার ভ্যাকসিন ফেরত পাঠানো হয়েছে ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০শয্যা থেকে ১শ উন্নিত করা হয়েছে। কিন্তু কার্যক্রম চলছে ৫০ শয্যার। ১শ‘ শয্যার ভবনে মার্চ/২০২০সালে কার্যক্রম পরিচালনা চলছে। করোনা কালিন সময়ের বরাদ্দ থেকে ৩লাখ টাকা সরকারি খাতে ফেরত দেয়া হয়েছে।
চরফ্যাশনে ৮হাজার ৬শ‘ জনে প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। তার মধ্যে ২হাজার জনকে স্বাস্থ্য বিভাগ থেকে রেজিষ্টেশন ছাড়াই ভ্যাকসিন দেয়া হয়েছে। চরফ্যাশন পৌর সভা ৪নং ওয়াডের ইউছুফ হোসাইন ইমন বলেন, আমার পরিবারের ৬জনকে রেজিষ্টেশন ছাড়াই করোনার টীকা দেয়া হয়েছে।
স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা দাবী, রেজিষ্টেশন বিহীন ভ্যাকসিন গ্রহণ কারিদের রেজিষ্টশনের জন্যে স্বাস্থ্য বিভাগে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে রেজিষ্টেশন হবে বলে জানান।
করোনার জন্যে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের ব্যবস্থা রয়েছে। তার জন্যে খাবার হোটেল, কোয়ারেন্টাইন, পরিস্কার পরিছন্নতা, উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ খরচ বাবত বরাদ্দ রয়েছে। কত টাকা বরাদ্দ হয়েছে তার হিসাব স্বাস্থ্য কর্মকর্তার কাছে নেই। তা ডিজি বরাবর রয়েছে বলে তিনি জানান।
এই সকল সেক্টরে করোনা রোগি না থাকায় বা ভর্তি না হওয়ায় সরকারি খাতে ওই বরাদ্দ থেকে ৩লাখ টাকা ফেরত দেয়া হয়েছে। ১৯টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এ ছাড়াও চরফ্যাশন পৌরকর্তৃপক্ষ পৌরবাসীর জন্যে আলাদা আরো ৮টি অক্সিজেন সিলিন্ডার সংরক্ষিত রেখেছেন।