• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে তুচ্ছ ঘটনায় বসত ঘরে হামলা ভাংচুর অন্তঃসত্বা দুই নারীসহ আহত -৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২১, ১২:৫৯ অপরাহ্ণ
চরফ্যাশনে তুচ্ছ ঘটনায় বসত ঘরে হামলা ভাংচুর অন্তঃসত্বা দুই নারীসহ আহত -৬

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বসত ঘরে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ৯টায় চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ইউছুফ মিস্ত্রি বাড়িতে এঘটনা ঘটে। হামলায় অন্তঃসত্বা দুই নারীসহ ছয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত বকুল, এমরান এবং অন্তসত্বা লিজা বেগম ও সামসুন নাহারকে চরফ্যাশন উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহকর্তা ইউছুফ মিস্ত্রির স্ত্রী কহিনুর বেগম অভিযোগ করে বলেন, প্রতিবেশী সেলিম মাঝির ছেলে নোমান (২০) হাফিজি মাদ্রাসায় পড়ুয়া তার দেবরের শিশু পুত্র স্বপনকে (৯) প্রায় সময় বিভিন্ন কাজের আদেশ দিতো। শুক্রবার বিকেলে নোমানের দেয়া নির্দেশ না মানায় নোমান শিশুটিকে বেধরক মারধর করে। আমার ছেলে এমরান এবং শিশুর মা সুফিয়া নোমানের কাছে বিষয়টি জানতে চাইলে নোমান তাদের উপর ক্ষিপ্ত হয়, এসময় দু’পক্ষের মধ্যে কথা বাকবিতন্ডা হয়। পরদিন সন্ধ্যার পর নোমান এবং তার পিতা সেলিম মাঝি এবং দুলাভাই ফোরকানসহ ১০/১২জন একত্রিত হয়ে ইউছুফ মিস্ত্রির বসত ঘরে হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা দিয়ে টিনের তৈরি বসত ঘরটির দরজা জানালা ও বেড়া কুপিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় বাঁধা দিলে হামলাকারীরা তাদের অন্তঃসত্বা দুই নারী সহ ছয় জনকে পিটিয়ে আহত করে নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়।
অভিযুক্ত নোমান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি। দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।