• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলী পৌর মেয়রের ভাগ্নের হাত-পায়ের রগ কর্তনের বিচার ও গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ
আমতলী পৌর মেয়রের ভাগ্নের হাত-পায়ের রগ কর্তনের বিচার ও গ্রেপ্তার দাবীতে বিক্ষোভ ও সমাবেশ

mde

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে আবুল কালাম আজাদের দুই হাত ও দুই পায়ের রগ কর্তনের ঘটনার সাথে জড়িতদের বিচার ও গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে রবিবার রাত সাড়ে ৮ টায় শহরে বিক্ষোভ ও সমাবেশ করা হয়।
পৌর শহরের আবদুল্লাহ সুপার মার্কেট থেকে বিক্ষোভটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, শ্রমিক লীগ সভাপতি ফরিদ উদ্দিন ম্যালাকার, যুবলীগ সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান ও যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবদুস ছোবাহান লিটন প্রমুখ। সমাবেশে বক্তারা আবুল কালাম আজাদের উপর বর্বর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন। এদিকে এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়নি। এতে পুুলিশ কোন আইনগত ব্যবস্থা নিতে পারেনি বলে জানান ওসি শাহ আলম হাওলাদার।
উল্লেখ গত শুক্রবার রাত ৯টার দিকে দাওয়াত খাওয়ানোর কথা বলে দুর্বৃত্ত্বরা ডেকে নিয়ে আমতলীর নোমরহাট- খুরিয়ার খেয়াঘাট সড়কের চলাভাঙ্গা নামক স্থানে মোটর সাইকেলের গতিরোধ করে আজাদের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। আজাদ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।