• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমতলী পৌরসভার উদ্যোগে উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২১, ১০:৪২ পূর্বাহ্ণ
আমতলী পৌরসভার উদ্যোগে উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই

dav

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী পৌরসভার উদ্যোগে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পৌরসভার হল রুমে এ বাছাই কার্যক্রম হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ভাতাভোগী বাছাই সভায় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল আহসান কাওছার, প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, সামসুল হক, ফরিদা বেগম, আসাদুজ্জামান রুমি, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মামুন প্রমুখ। সভায় ২৭০ জন বয়স্ক, ৮০ জন বিধবা ও ৪০ জন প্রতিবন্ধী বাছাই করা হয়।