• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে হাসপাতালের মধ্যে বোনের উপর ভাইয়ের হামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ
গৌরনদীতে হাসপাতালের মধ্যে বোনের উপর ভাইয়ের হামলা

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাহাদুরপুর গ্রামের অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামেদ ঘরামীর (১১৫) উন্নত চিকিৎসা করানোকে কেন্দ্র করে হাসপাতালের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হয়েছে মুক্তিযোদ্ধার দুই সন্তান।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সোমবার দুপুরে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভাই-বোনের কয়েক দফা হামলার ঘটনায় হাসপাতালের অন্য ভর্তি রোগী ও তাদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাটাজোর ইউনিয়নের বাহাদুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামেদ ঘরামী (১১৫) অসুস্থ্য হয়ে পরলে তার স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল রাতে রোগীর মেয়ে বিউটি আক্তার উন্নত চিকিৎসার জন্য পিতাকে ঢাকায় রেফার করে ছাড়পত্র গ্রহন করেন। এ খবর পেয়ে মুক্তিযোদ্ধা হামেদ ঘরামীর পুত্র জামাল ঘরামী পিতাকে ঢাকা নিয়ে যেতে বাঁধা প্রদান করে। এ নিয়ে হাসপাতালের মধ্যে দুই ভাই-বোন সংঘর্ষে লিপ্ত হয়। আজ দুপুরে জামাল ঘরামীর পুত্র নৌ পুলিশ কনস্টবল ইমরান ঘরামী হাসাপাতালে বসে তার ফুফু বিউটি আক্তারকে দ্বিতীয় দফায় মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী মডেল থানা পুলিশ।
বৃদ্ধের উপর হামলা ঃ জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বরিশালের গৌরনদী উপরে নলচিড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মাইনুল হক খান (৬৫) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃদ্ধের স্ত্রী রাজিয়া বেগম জানান, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে রবিবার রাতে বসতঘরের মধ্যে একা পেয়ে তার স্বামীকে হত্যার উদ্যেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।