• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২১, ০৮:৪৭ পূর্বাহ্ণ
গৌরনদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদী উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও ঘূর্ণিঝড় ইয়াস এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান, সরিকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মৃধা, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া। এছাড়াও ভার্চুয়াল পদ্ধতিতে সভায় অংশগ্রহন করেন উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মণীষ চন্দ্র বিশ^াসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।