মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে রাস্তা পার হওয়ার সময় মাহিন্দ্রর সাথে ধাক্কা লেগে মজিতুন্নেছা (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) দুপুর ১ টার দিকে উপজেলার গোলখালী বাজার সংলগ্ন বরিশাল-বরগুনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মজিতুন্নেছা উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত একরাম আলী হাওলাদারের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মজিতুন্নেছা রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রের সাথে ধাক্কা লেগে মাটিতে পরে গিয়ে মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করলে পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত মাহিন্দ্রটি থানা হেফাজতে আনা হয়েছে এবং বাদী পক্ষের কোনো অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।