• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বায়োফর্টিফাইড জিংক ধান বিষয়ে নেতৃস্থানীয় কৃষকদের সাথে বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২১, ১২:২৬ অপরাহ্ণ
ভোলায় বায়োফর্টিফাইড জিংক ধান বিষয়ে নেতৃস্থানীয় কৃষকদের সাথে বৈঠক

মো: ইসমাইল হোসেন ইফতিয়াজ, ভোলা সদর

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কোব্বতআলী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে আজ ( ২৫ মে) সকাল ১০ টায়ে “বায়োফর্টিফাইড জিংক ধান বিষয়ে নেতৃস্থানীয় কৃষকদের সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে বেলা ১১:৩০ মিনিটে উপসহকারী কৃষি কমকর্তা আলমগীর এর পাঙ্গাসীয়া ব্লকে তথা পশ্চিম পাঙ্গাশিয়া হাওলাদার বাড়ী মসজিদ এর প্রঙ্গনে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রথম বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কৃষি অফিসার রিয়াজুর ইসলাম। সভাপতিত্ব করেন, মো: শাহে আলম হাওলাদার, নির্বাহী পরিচালক বাকেরগঞ্জ ফর্ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ জাহিদ হোসেন। বিভাগীয় কোঅর্ডিনেটর হারভেষ্টপ্লাস।আরো উপস্থিত ছিলেন, হারুন আর রশীদ, জেলা সমন্বয়ক বাকেরগঞ্জ ফর্ম।

কৃষিবিদ জাহিদ হোসেন ২০ জন কৃষক এর উপস্থিতিতে বলেন, ব্রি ধান ৭৪ জিংক সমন্বয়কারী ধানের জাত। এই ধানের স্বল্প সময়ের মধ্যে ফলন আসে। এবং বিধান ৭৪ এ প্রচুর পরিমাণ জিংক রয়েছে। নারী, শিশু কিংবা কিশোর – কিশোরী জিংক পরিবারের সকলের জন্যই দরকারী। জিংক সমৃদ্ধ খাবার খেলে ছেলে মেয়েরা খাটো হয় না। শিশুদের শারীরিক বৃদ্ধি এবং মেধার বিকাশ হয়,ক্ষুধামন্দা দূর হয়।রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। “জিংক ধান করব চাষ,পুষ্টি পাব বারো মাস” এই প্রভাত কৃষকদেরকে শুনিয়ে বক্তব্য শেষ করেন। বৈঠকের আর্থিক সহযোগিতায় ছিলেন হারভেষ্টপ্লাস বাস্তবায়নে বাকেরগঞ্জ ফার্ম।