মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ত্রাণ সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩৭ মে) সকাল ১১টায় উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের ৩ শত ক্ষতিগ্রস্ত পরিবারকে এক প্যাকেট করে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাধবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল হক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জালাল জোমাদ্দার ও জহিরুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপজেলার ৬ টি ইউনিয়নের পানিতে প্লাবিত এলাকাগুলোর সহস্রাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে এসব ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।
ত্রাণ সহায়তার প্রতিটি প্যাকেটে রয়েছে- ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ লিঃ তৈল ও ১ কেজি চিনিসহ ১৩ টি সামগ্রী।