চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি॥
২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেঘনা নদীতে সৃষ্ট জোয়ারের পানিতে ভোলার চরফ্যাসনের চর নিজাম থেকে লোকালয়ে ভেসে আসা ২টি অসুস্থ হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চর নিজামের নূর মোহাম্মদ কোম্পানির বাড়ির দরজা থেকে বন বিভাগের কালকিনি বিট অফিসের কর্মীরা হরিণ শাবক দুটি উদ্ধার করে।
ভোলা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে জলোচ্ছ্বাসে বঙ্গোপসাগর তীরবর্তী চর নিজামের কেওড়া বাগান থেকে জোয়ারের পানির ¯্রােতে হরিণ শাবক দুটি ভেসে আসে।
দীর্ঘ সময পানিতে থাকায তারা অসুস্থ হয়ে পরে। বন বিভাগের কর্মীরা হরিণ দুটিকে নিজ হেফাজতে রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। বর্তমানে তারা আশংকা মুক্ত রয়েছে। প্রকৃতি শান্ত হলে হরিণ শাবক দুটিকে ফের বন বিভাগের অবমুক্ত করা হবে।
এর মধ্যে ৬ মাস বযসের ৫ কেজি ওজনের হরিণ শাবকটি পুরুষ এবং অন্যটি এক বছর বযসের ৮ কেজি ওজনের হরিণটি স্ত্রী।
এ দিকে চর নিজাম থেকে গতকাল বুধবার একটি হরিন ¯্রােতের তোড়ে বেতুয়ার মেঘনার পাড়ে এসেছিলো। তবে কুকুরের তাড়া খেয়ে হরিন টি মারা গেছে।