গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে গেছে, গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মনির হাওলাদারের স্কুল পড়ুয়া কন্যার (১৪) সাথে একই গ্রামের হাসেম ঘরামীর পুত্র মাসুম ঘরামীর (২৬) বিয়ের দিন ধার্য ছিলো শুক্রবার।
সে অনুযায়ী কনের বাড়িতে বিয়ের সকল আয়োজন চলছিলো। সকালে বিষয়টি জানতে পেরে কনের বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েটিকে কোথাও বিয়ে দেওয়া হবে না বলে অঙ্গীকার করে মুচলেকা দিয়ে রক্ষা পান কনের মা।