• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ফুটবল টূর্নামেন্টের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২১, ০৭:২৮ পূর্বাহ্ণ
গৌরনদীতে ফুটবল টূর্নামেন্টের প্রস্তুতি সভা

গৌরনদী প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ এর আয়োজন উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাহিদা আক্তারসহ অন্যান্যরা।