• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ঘুর্ণিঝড় ইয়াস’র পানিবন্ধী দুর্গতদের মঝে খাদ্য উপকরন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২১, ০৯:৩২ পূর্বাহ্ণ
কাউখালীতে ঘুর্ণিঝড় ইয়াস’র পানিবন্ধী দুর্গতদের মঝে খাদ্য উপকরন বিতরণ

সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে ঘুর্ণিঝড় ইয়াস’র প্রভাবে পানিবন্ধী দুর্গত বেদে পরিবার ও মৃৎশিলপী পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য উপকরণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা ৫০টি দুর্গত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেন।
এতে সন্ধ্যা নদীর তীরবর্তী আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের বেধে পল্লীর ১৫টি দুর্গত পরিবার ও একই ইউনিয়নের সোনাকুর মৃৎশিল্প পল্লীর ৩৫ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরতণ করা হয় । এসময় কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু উপস্থিত ছিলেন।