• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ মৃৎশিল্পদের সহযোগীতার আশ্বাস দিলেন পুনাক সভানেত্রী তৌফিকা মারুফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২১, ১৫:২২ অপরাহ্ণ
বাকেরগঞ্জ মৃৎশিল্পদের সহযোগীতার আশ্বাস দিলেন পুনাক সভানেত্রী তৌফিকা মারুফ

দানিসুর রহমান লিমন-
সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন মৃৎ শিল্পীরা। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আশ্বস্ত করলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেনের সহধর্মিনী বরিশাল পুনাক সভানেত্রী সৈয়দা তৌফিকা মারুফ। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের মহেশপুর বাজারে তিনশত মৃৎশিল্পীদের পরিবার নিয়ে একটি আলোচনা সভা করেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন। আলোচনা সভা শেষে মৃৎশিল্পীদের সাথে তাদের গ্রাম পরিদর্শন করে দুঃখ দূদর্শার কথা শুনে তাদেরকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা পুলিশের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেয়া হয়।

এসময় পুনাক সভানেত্রী বলেন, করোনা ভাইরাস সতর্কতায় লকডাউনের দিনগুলিতে কেমন আছেন মৃৎ শিল্পীরা। তিনি তা দেখতেই এসেছেন। এখানকার মৃৎশিল্পীরা মাটির হাঁড়ি, কলসি তৈরির পাশাপাশি বিভিন্ন ধরণের প্রদীপ, ধূনাচুর, সরা, টপ ইত্যাদি তৈরি করে জীবিকা নির্বাহ করেন। দিনে দিনে এই মৃৎশিল্পগুলো হারিয়ে যাচ্ছে। তাই তাদের দুঃখ দূদর্শার কথা ভেবে সরকারি তহবিল থেকে যতটা সম্ভব তিনি তাদের মধ্যে সাহায্য সহযোগীতা হাত বাড়িয়ে দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল সুদীপ্ত সরকার বলেন, বেশি সংখ্যক নিম্নবিত্ত হিন্দু পরিবারগুলো মৃৎশিল্পের উপরই তাদের জীবিকা নির্বাহ করে। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্প প্রায় নিঃশেষের পথে। কিছু কিছু পরিবার তাদের বংশানুক্রমে পরম্পরায় মৃৎশিল্পের উপর নির্ভর করে বেঁচে আছে। কিন্তু বর্তমানে যে অবস্থা আর হয়তোবা বেশিদিন তারা এই শিল্পের মাঝে টিকে থাকতে পারবে না। তাই তার বিশেষ অনুরোধ সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বিলুপ্তির পথ থেকে মৃৎশিল্পকে রক্ষা করার।

এসময় উপস্থিত ছিলেন, সদস্য-সচিব পুনাক সহকারি পুলিশ সুপার অনন্য চক্রবর্তী,বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক আমির হোসেন, উপ-সহকারী পুলিশ পরিদর্শক রবিউল হোসেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সৈয়দ ইমাম হোসেন নিলু, সাধারন সম্পাদক বাবু বিমল চন্দ্র সাহা প্রমুখ।