• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)ঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২১ খ্রিঃ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৯ মে) সকাল ১০ টায় সুবিদখালী সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারি, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ, সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান আজাদ, ডেইলি সুবিদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ আজিজ হাওলাদার প্রমুখ।

দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ দল বনাম কাকড়া বুনিয়া ইউনিয়ন পরিষদ দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ দল ২-০ গোলে বিজয়ী হয়।