• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বিট পুলিশের সচেতনতামূলক প্রচারনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২১, ০৯:৩২ পূর্বাহ্ণ
গৌরনদীতে বিট পুলিশের সচেতনতামূলক প্রচারনা

গৌরনদী প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা ও সরকারি নিদের্শনা মেনে চলার জন্য বরিশালের গৌরনদীতে সচেতনতামূলক প্রচারনা ও পথচারীসহ সর্বসাধারনের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বার্থী ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারনা করেন বিট অফিসার ও গৌরনদী মডেল থানার এসআই আব্দুল হকসহ অন্যান্যরা।