• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ট্রলি চাঁপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২১, ০৭:৫৬ পূর্বাহ্ণ
বরিশালে ট্রলি চাঁপায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলা বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রলি চাঁপায় হাদিউজ্জামান ছবি শরীফ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ছবি শরীফ একই উপজেলার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের রজ্জব আলী শরীফের পুত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে রাস্তা পারাপার হচ্ছিলেন ছবি শরীফ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ছবি শরীফ কে চাঁপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলিসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।