নলছিটি প্রতিনিধি: নলছিটিতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।” আসুন প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃষ্ণ খরাতী,সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন,নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান,কাউন্সিলর (সাবেক) আলমগীর হোসেন আলো,নাচনমহল ইউনিয়ন যুবলীগের যুুুুগ্ন আহবায়ক মনির জোমাদ্দার প্রমুখ। এসময় বক্তারা তামাক সেবনের কুফল সম্পর্কে আলোচনা করেন।