• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২১, ১৪:৪৯ অপরাহ্ণ
মির্জাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) ২০২১ খ্রিঃ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মে) বিকেল ৪ টায় সুবিদখালী সরকারি কলেজ মাঠে দেউলী সুবিদখালী ইউনিয়ন দল বনাম আমড়াগাছিয়া ইউনিয়ন দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে আমড়াগাছিয়া ইউনিয়ন দল টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে বিজয়ী হয় ও দেউলি সুবিদখালী ইউনিয়ন দল রানার্সআপ হয়।

শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মির্জাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ জসিম উদ্দিন সবুজ মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিববুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা রহমান, সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান আজাদ, দৈনিক সুবিদখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ হাওলাদার ও আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, টুর্ণামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়নে ছয়টি দল অংশগ্রহণ করে।