• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে বিদ্যালয়ের প্রায়ত সভাপতি ও সদস্য’র মৃত্যুতে শোকসভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩১, ২০২১, ১২:২৮ অপরাহ্ণ
বেতাগীতে বিদ্যালয়ের প্রায়ত সভাপতি ও সদস্য’র মৃত্যুতে শোকসভা

সৈয়দ-নূর-ই আলম শোভন:
বরগুনার বেতাগীতে হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ওয়ারেছ আলী মষ্টার ও ম্যানেজিং কমিটির সদস্য মো.হুমায়ুন জমাদ্দার এর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমাবার বিকাল ৫টায় উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের সভাপতি ও বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মাকসুদুর রহমান ফোরকান’র সভাপতিত্বে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথী ছিলেন হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান খান।বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নান্না মিয়া,ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জলিশাহাট জামে মসজিদের ইমাম মাওলানা মো.আবদুল হাকিম। এ সভায় মরহুম ব্যাক্তিদ্বয়ের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোসনাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোা. আসাদুজ্জামান রিপন।