স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার আছর বাদ দশমিনা উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ শেষে উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময়ের উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিদ্দিক আহমেদ মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন মোল্লা, সাবেক ছাত্রদল নেতা মজিবুর রহমান,উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালহা তুহিন,দশমিনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল বশার, সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম,উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসনাইন আহমেদ হাসান, সাবেক প্রচার সম্পাদক মেরিন মোল্লা ও ছাত্রদল নেতা নোবেল খান, কিবরিয়া আহমেদ করিম, আকাশ সিকদার,রাহাত রায়হান, শাখাওয়াত, রিফাত,রিদয়, লিংকন, জুয়েল ও রাশিক প্রমুখ।