বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ থানা পুলিশের ঝটিকা অভিযানে দুই জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের মল্লিক বাড়ি উঁচা পুল সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। আকটকৃতরা হলেন দক্ষিন ভুতেরদিয়া গ্রামের শাহআলম সিকদারের ছেলে মোঃ সামছুল আলম(৩০) ও পূর্ব ভুতেরদিয়া গ্রামের লফিব বেপারীর ছেলে ভাসাই(৪৫)। বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত)মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে এসআই আওলাদ,এসআই হান্নান,এসআই জাকির, এসআই আজাদ, এসআই মাহতাব, এএসঅই হুমায়ুন, এএসআই নূরুলহকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় অন্যান্য জুয়াড়িরা পালিয়ে গেছে। এ প্রঙ্গগে বাবুগঞ্জ থানার নবাগত ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন বাবুগঞ্জ থানা থেকে জুয়াড় আসর উপরে ফেলা হবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।