• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা হাসান মামুনের বাবা আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২১, ০৩:৪২ পূর্বাহ্ণ
বিএনপি নেতা হাসান মামুনের বাবা আর নেই

স্টাফ রিপোর্টার:
ঢাবির সাবেক ছাত্রদলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের বাবা মো. মকবুল হোসেন হাওলাদার (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী গ্রামের বাড়িতে মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়টি স্বজনরা নিশ্চিত করেছেন। বিএনপি নেতা হাসান মামুনের বাবার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় এমপি এস এম শাহজাদা ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শওকতসহ বিভিন্ন মহল শোকাহত পরিবারের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন।