• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে হতদরিদ্রের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২১, ১৭:৩৯ অপরাহ্ণ
বেতাগীতে হতদরিদ্রের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বেতাগী প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে হতদরিদ্র গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার আবাসন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।বুধবার ( ২ জুন ) বিকেলে উপজেলার কাজিরাবাদের ২৭টি ও মোকামিয়া ইউনিয়নের ৫০ টির মধ্যে করুনা গ্রামের রেখা বেগম, আরিফ খলিফা সহ অন্যান্যদের চলমান ঘরের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন ও মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন। জানা গেছে, এ প্রকল্পের আওতায় এ উপজেলায় ১৯০ টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।