স্টাফ রিপোটারঃ-
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধনী) এর আওতায় ছয় জন প্রদর্শনীর মৎস্য চাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়।মঙ্গলবার সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মৎস্য খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম,অফিসার ইন চার্জ (তদন্ত), মোঃ তারেক সহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারি বৃন্দ।