• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউনিয়া লোকনাথ বাবার মন্দির এর আয়োজনে বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে চারাগাছ বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৩, ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ণ
কাউনিয়া লোকনাথ বাবার মন্দির এর আয়োজনে বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে চারাগাছ বিতরন

অনিরুদ্ধ হিমাদ্রী (স্টাফ রিপোর্টার)

বরিশাল নগরীর দেবেন্দ্র নাথ ঘোষ সড়ক এর প্রধান সড়কস্থ কাউনিয়া লোকনাথ বাবার মন্দির এর আয়োজনে চারাগাছ বিতরন করা হয়েছে। সকালে বেলা ১১ টার দিকে মন্দির প্রাঙ্গনে ’বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ করি, অক্সিজেন সমৃদ্ধ বিশ্ব গড়ি’ স্লোগানে এই চারাগাছ বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন বিসিসি এর ২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এ্যাড. এ. কে. এম. মুর্তজা আবেদীন।

পরম সিদ্ধ পুরুষ শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩১ তম তিরোধান উপলক্ষে এই চারাগাছ বিতরন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে প্রায় শতাধিক বিভিন্ন ফল গাছের চারা বিতরন করা হয় জনসাধারনের মাঝে। মন্দির কমিটির অর্থসম্পাদক ও অনুষ্ঠানের আয়োজক ঈশান দাস জানান, ”বৈশ্বিক আবোহাওয়া আজ বিপর্যস্ত, ধ্বংসের মুখে জীব জগৎ। বিগত বেশ কিছুদিন তাপদাহে নাজেহাল জনজীবন। এ অবস্থা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে পুনরায় অক্সিজেন এর মাত্রা বৃদ্ধি করা। আর অক্সিজেন বৃদ্ধি করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বেশী করে গাছ লাগানো। তাছাড়া প্রধানমন্ত্রী সকলকে বেশী করে গাছ লাগানোর জন্য আহ্বান করেছেন। যেহেতু ব্রহ্মচারী শ্রী লোকনাথ বাবা সকলের কল্যান হেতু পৃথিবীতে এসেছিলেন তাই তার স্মরণে পৃথিবীর কল্যনে আমরা চারাগাছ বিতরন করার সিদ্ধান্ত গ্রহন করি।”

চারাগাছ বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটি বরিশাল মহানগর শাখার সাবেক সাধারন সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু। আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারন সম্পাদক বিদ্যুৎ সিকদার।

এসময় করোনা মহামারীকে মাথায় রেখে সকল স্বাস্থ্য বিধি মেনে নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে সুষ্ঠভাবে সকলের মাঝে চারাগাছ বিতরন করে মন্দির কমিটি।