হিজলা প্রতিনিধি
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পত্তনী ভাঙ্গা ও ঘোষেরচর এর নদীভাঙ্গা থেকে বেরিবাধ ও এলাকাবাসীকে রক্ষার দাবিতে উপজেলা চত্বরে আজ বৃহস্পতিবার বেলা একটায় এক মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এলাকার শত শত লোক অংশগ্রহণ করেন।মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ বক্তব্য রাখেন গুয়াবাড়িয়া ইউনিয়নের স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম চৌধুরী স্বপন পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের হাতে স্মারকলিপি পেশ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিজলা গৌরব দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ আমিনুল ইসলাম চৌধুরী স্বপন প্রমুখ