• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ফুটবল টূর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২১, ১৬:২৮ অপরাহ্ণ
গৌরনদীতে ফুটবল টূর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

গৌরনদী প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ ফুটবল টূর্নামেন্টের সমাপনী ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বিকেলে সরকারি গৌরনদী কলেজ মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান এ্যাডভোকেট সাহিদা আক্তার, পৌর কাউন্সিলর রুনু আলম প্রমুখ। শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।